ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় বেগমপুর ফাঁড়ি পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ নজরুল ও শরিফুল নামের দু’মাদক সেবীকে আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। বেগমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মাসনুন লেলিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সদরের আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে সদর উপজেলার তেঘরি গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল (২৮) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে শরিফুল (২৬) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে গতকালই তাদেরকে সদর থানায় প্রেরণ করা হলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ আদালতে প্রেরণ করা হবে।
