চুয়াডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিল ও জিকির

আপলোড তারিখঃ 2024-11-02 ইং
চুয়াডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিল ও জিকির ছবির ক্যাপশন:

আল্লামা রসূলপুরীর শুভাগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সালেকবৃন্দের আয়োজনে সরকারি ভি.জে. মাধ্যমিক বিদ্যালয় (চাঁদমারি) মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আছরের নামাজের পর শুরু হয়ে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির চলে রাত ১১টা পর্যন্ত। এদিকে, বার্ষিক এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে চাঁদমারি জুড়ে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানের পসরা সাজান ব্যবসায়ীরা। মাহফিলে শহর ও আশেপাশের এলাকার শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন চার তরিকার পীরে মোকাম্মেল হযরত মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন রসূলপুরী খলীফা হযরত মাওলানা আবুবকর সিদ্দিকী। এছাড়া যহরত মাওলানা মুফতি আব্দুস সবুরসহ স্থানীয় ওয়ায়েজগণ তাফসির পেশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)