বেগমপুর ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-11-02 ইং
বেগমপুর ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

বেগমপুর ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় বেগমপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা থানা ছাত্রদলের সদস্য মেহেদী হাসানের সভাপত্বিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক।
বিশেষ অতিথি ছিলেন বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুগ্ম সম্পাদক আজিজুল হক, সহসভাপতি মাসুদ ফরাজি ও নওশাদ আলী (বিডিআর)। এছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিণ্টু ফরাজী, যুবদল নেতা কুদ্দুস, বেগমপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন মিয়া, মাসুম বিল্লাহ, সাব্বির রহমান, বাপ্পি, পারভেজ, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেগমপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রাশিদুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)