চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-09-24 ইং
চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ছাত্রলীগ নেতা রাসেলের বিরুদ্ধে দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বাস্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে চাকরী দেওয়ার প্রলোভনে উপজেলার নতুন বাস্তপুর গ্রামের শুকলালের ছেলে ইব্রাহীম আলীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক পুরাতন হাউলী গ্রামের মৃত আওয়ালের ছেলে রাসেলের বিরুদ্ধে। দীর্ঘদিন টালবাহানার পর টাকা বা চাকরী না পেয়ে দামুড়হুদা মডেল থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেছেন ইব্রাহীম আলী। লিখিত অভিযোগে জানা যায়, তার পার্শ্ববর্তী গ্রামের পুর্ব-পরিচিত ছাত্রলীগ নেতা রাসেল গত ৭ই ফেব্রুয়ারি ২০১৭ তারিখে কোন রকম নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ায় প্রতারণামুলক নিয়োগের কথা বলে উক্ত টাকা হাতিয়ে নেয়। এদিকে চাকরী দিচ্ছি, হচ্ছে, হবে বলে দিন কাটায় রাসেল। টালবাহানার এক পর্যায়ে চাকরী না পেয়ে ইব্রাহীম আলী তার টাকা ফেরত চায়। ছাত্রলীগ নেতা রাসেল টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করছে বলে জানা যায়। এ ব্যাপারে ইব্রাহীম আলী বাদী হয়ে গতকাল দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা রাসেলের মুঠোফোনে ফোন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তাকে ইব্রাহীমের সাথে কথোপকথন ও হুমকির বিষয়ের রেকর্ডের কথা জানালে তিনি এ প্রতিবেদকের ফোন কেটে দেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, প্রমাণ পেলেই আইন-আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)