গাংনীতে স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপলোড তারিখঃ 2024-11-02 ইং
গাংনীতে স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে শহীদ আবু সাঈদের স্মৃতিতে স্বাধীনতা-২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জুগিন্দা নাইন স্টার ক্লাব। গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামবাসীর আয়োজনে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী ৩২ দলের এই টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ, সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, স্থানীয় বিএনপি নেতা কাশেম আলী, দুলাল খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন জাফর ইসলাম, ধারাভাষ্য দেন আবু জাহিদ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)