৪৩ বোতল ফেনসিডিলসহ জীবননগরের শরিফুল আটক

আপলোড তারিখঃ 2024-11-02 ইং
৪৩ বোতল ফেনসিডিলসহ জীবননগরের শরিফুল আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ পৌর শহরে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার ভোরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল। এসময় শরিফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হলে তার নিকট থেকে ৪৩ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন এবং ৯০০ টাকা নগদ উদ্ধার হয়। আটক শরিফুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুরের আব্দুর গফুরের ছেলে। গতকাল শুক্রবার রাতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকালই জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)