চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-11-02 ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১ হাজার ৫৫১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় সাহিত্য পরিষদের কক্ষে এর আয়োজন করা হয়। সাহিত্য আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি বনোয়ারী লাল বাগলার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
পরবর্তীতে সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ করেন আবু নাসিফ খলিল, নটরাজ হারুন অর রশিদ, খালেকুজ্জামান, এম এ হামিদ, শওকত আলী বিশ্বাস, কাজল গুরু, বনলতা, মিম্মা সুলতানা, সুমন মালিক, শহিদুল ইসলাম, আনছার আলী, কাজল মাহমুদ, হুমায়ুন কবীর, সুমন ইকবাল, ডা. তোফাজ্জল প্রমুখ।
লেখার ওপর আলোচনা করেন সহসভাপতি আনছার আলী, কাজল মাহমুদ এবং আবু নাসিফ খলিল। চিরায়ত সাহিত্য থেকে লেখা পাঠ করেন অ্যাড. বজলুল রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুভূতি ব্যক্ত করেন অধ্যক্ষ শাহাজাহান, শেখ সেলিম প্রমুখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসাধারণ সম্পাদক সুমন ইকবালের পরিচালনায় আসরে আরও উপস্থিত ছিলেন গোলাম কবীর মুকুল, হোসেন মোহাম্মদ ফারুক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)