কুড়ুলগাছিতে পল্টন ট্র্যাজেডি দিবস ও শহিদদের স্মরণে সভা

আপলোড তারিখঃ 2024-11-01 ইং
কুড়ুলগাছিতে পল্টন ট্র্যাজেডি দিবস ও শহিদদের স্মরণে সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস ও শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঠাকুরপুর দক্ষিণপাড়া ইকরামুলের মুদি দোকানের সামনে এ সভার আয়োজন করা হয়।
৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাওলানা শিহাব উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দর্শন থানা সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সদেকিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও সহকারী সেক্রেটারি আ. রহমান। সভা শেষে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মাজহারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)