কুষ্টিয়ায় সংঘর্ষে গাইন গ্রুপের দুই সদস্য নিহত

আপলোড তারিখঃ 2024-10-31 ইং
কুষ্টিয়ায় সংঘর্ষে গাইন গ্রুপের দুই সদস্য নিহত ছবির ক্যাপশন:

কুষ্টিয়ার দৌলতপুরের ছাতারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইন ও গাজী গ্রুপের দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। গতকাল বুধবার বিকেল ৫টার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছাতারপাড়ার বেগুনবাড়িয়া এলাকার রমজান আলীর ছেলে আব্দুল হামিদ (৫০) ও নজরুল ইসলাম (৪৫)। নিহত দুজনই গাইন গ্রুপের সদস্য এবং সম্পর্কে আপন দুই ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইন, গাজী এবং পিয়াদা গ্রুপের মধ্যে প্রকাশ্যে বিবাদ চলে আসছে। প্রায় প্রতি বছরই এই দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র দিয়ে মহড়া, হামলার ঘটনা ঘটে। হত্যার ঘটনাও ইতোপূবে ঘটেছে একাধিকবার। 

এরই জেরে গতকাল বিকেলে ছাতারপাড়া বাজারে গাইন গ্রুপের আব্দুল হামিদের ওপরে হামলা চালায় গাজী গ্রুপের লোকজন। এসময় ভাইকে বাঁচাতে পাল্টা হামলা চালালে নজরুল ইসলামও গুরুতর আহত হয়। এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে। মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)