দুর্বৃত্তের হামলায় নিখোঁজ, পদ্মায় মিলল এএসআই মুকুলের মরদেহ

আপলোড তারিখঃ 2024-10-31 ইং
দুর্বৃত্তের হামলায় নিখোঁজ, পদ্মায় মিলল এএসআই মুকুলের মরদেহ ছবির ক্যাপশন:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে নিখোঁজের তিন দিন পর উদ্ধার হলো আরেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল হোসেনের (৪০) মরদেহ। গতকাল বুধবার সকালে পাবনার সুজানগর থানার নাজিরপুর এলাকায় স্থানীয়দের চোখে পড়ে মরদেহটি ভাসতে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এদিকে, এর আগে মঙ্গলবার নদী থেকে আরেক এএসআই সদরুল আলমের মরদেহও উদ্ধার করা হয়। পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুমারখালীতে এনে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর ভোর ৪টার দিকে একটি নৌকায় দুই ইউপি সদস্যের সাথে কুমারখালী থানার ছয় পুলিশ সদস্য পদ্মা নদীতে যায়। এসময় অবৈধভাবে জাল ফেলে ইলিশ ধরছিলেন কিছু জেলে। পুলিশ নৌকাটি জেলেদের দিকে এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন, কিন্তু পরে তারা নিখোঁজ হয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)