আলমডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা ও স্ক্যাচ বিতরণ

আপলোড তারিখঃ 2024-10-31 ইং
আলমডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা ও স্ক্যাচ বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার, চশমা, হেয়ারিং এইড ও স্ক্যাচ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার মেহেদী ইসলাম এসব বিতরণ করেন।তিনি বলেন, আধুনিক শিক্ষাক্ষেত্রে একীভূত শিক্ষা চেতনা নতুনভাবে প্রবর্তিত হয়েছে। শিশুর জন্য সুশিক্ষা বাস্তবায়নের জন্য সব শিশুর যথার্থ শিক্ষার তাগিদে একীভূত শিক্ষা চেতনা প্রবর্তন করা হয়েছে। সুবিধাবঞ্চিত সকল শিশুর সুশিক্ষা সুনিশ্চিত করাই এর একমাত্র লক্ষ্য। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ। আলমডাঙ্গা সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার হোসেন, জি এম কামাল হোসেন, আলাউদ্দিন, মেহেদী হাসান, প্রধান শিক্ষক খন্দকার রাকীবুস সালেহীন, সোহেল হোসেন, মেহেদী হাসান, সাইদুর রহমান, সুরাইয়া পারভীন, আয়েশা খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)