চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2017-09-24 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহরের মেন মেন যায়গা প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসের ছাত্রলীগ টেন্টে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা সুমাইয়া আক্তার সুমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, ছাত্রলীগ নেতা জেমি, অয়ন হাসান জোয়ার্দ্দার, বরকত জোয়ার্দ্দার, সাবেক সদস্য খালিদ মাহামুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)