ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2024-10-31 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি কৃষি খামার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুবাহান মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুবাহান মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের জাহান মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলার ডাকবাংলা বাজারে তার মেয়ে (তৃতীয় লিঙ্গ) সুখজান নেছার কাছে থাকতেন। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি কৃষি খামারের কাছে একটি পাখিভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে দুই নারীসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সুবাহান মল্লিক মারা যান। আহত দুই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আইভি জানান, সুবাহান মল্লিক মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণে মারা গেছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ খবর নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)