ছবির ক্যাপশন:
মুজিবনগরে ২০ বোতল ফেনসিডিলসহ সোহাগ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা-পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজার মুজিবনগর-মেহেরপুর সড়কের আঙ্গুর ওয়েল্ডিং অ্যান্ড থাই ওয়ার্কশপের সামনে থেকে তাকে আটক করা হয়। সোহাগ আলী উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এক মাদক ব্যবসায়ী ভারতীয় তৈরি অবৈধ নেশাদ্রব্য মাদক ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল কেদারগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় তাকে আটক করা হয় এবং তার ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
