দর্শনায় গাঁজা ও ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-10-31 ইং
দর্শনায় গাঁজা ও ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনায় গাঁজা ও ফেনসিডিলসহ তাসলিমা খাতুন (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন পৌরসভার রামনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানে পূর্বপাড়ার ফরজ আলী ওরফে সবুজের বসতবাড়ি থেকে ৩২ বোতল ফেনসিডিল ও ১৭০ গ্রাম গাঁজাসহ তাসলিমা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরজ আলী ওরফে সবুজের স্ত্রী। এ ঘটনায় তার এবং পলাতক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)