দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব ডিম দিবস পালন

আপলোড তারিখঃ 2024-10-30 ইং
দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব ডিম দিবস পালন ছবির ক্যাপশন:

‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ স্লোগানে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দামুড়হুদার উজিরপুরে বিশ্ব ডিম দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উজিরপুর কাশিমুল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি। এসময় অতিথি ছিলেন স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উজিরপুর কাশেমুল দারুল উলুম কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরোয়ার হোসেন, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান, কৃষিবিদ ফায়সাল মাহমুদ, উপ-সমন্বয়কারী মো. মজিবুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)