ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

আপলোড তারিখঃ 2024-10-30 ইং
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজারে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা খাতুন (৯) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী নলডাঙ্গা গ্রামের নয়ন মিয়ার মেয়ে। তিনি নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই খোরশেদ আলী জানান, স্কুলছাত্রী ফাতেমা খাতুন রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে স্কুলছাত্রী গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন ও স্কুলছাত্রীর স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী ফাতেমা গুরুতর আহত হয়। বেলা দুইটার দিকে তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে ওই ছাত্রী মারা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)