ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা কৃষি অফিস থেকে শর্তসাপেক্ষে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ৩০ জন কৃষকের জন্য এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন জানান, কৃষকদের কাছ থেকে এসব যন্ত্রপাতির ১০ শতাংশ মূল্য নিয়ে তাদের এগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে। তারা যদি এসব যন্ত্রপাতি জমা দেন তাহলে তাদের ওই ১০ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে। তাদের একটি ভুট্টা মাড়াইয়ের মেশিন, শ্যালোমেশিনের সেট, ফিতা পাইপ, হুজ পাইপ, তিনটি স্প্রে মেশিন ও ফুট পাম্প দেওা হয়েছে।
