চুয়াডাঙ্গায় উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2024-10-30 ইং
চুয়াডাঙ্গায় উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

নানা কর্মসূচিতে চুয়াডাঙ্গায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়ে চলে রাত পর্যন্ত। শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা, গণসংগীত ও বাউল গানের আসরের মধ্যদিয়ে আড়ম্বরপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়।

উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি থেকে বক্তব্য দেন সিপিবির চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক অধ্যাপক এম এ মুহিত, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, বাংলাদেশ প্রগতী লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি কোরবান আলী মণ্ডল, সাধারণ সম্পাদক কাজল মাহমুদ ও বিশিষ্ট লালন গবেষক আব্দুল মান্নান ফকির। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক মাসুদ আরিফ মানু।

``

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের পতন আমাদের ইতিহাসের এক অনন্য অধ্যায়। দেশের জন্য, মানুষের জন্য উদীচী শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বক্তারা বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, এখনও সাংস্কৃতিক স্বাধীনতার ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করতে, আমাদের উচিত সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সোচ্চার থাকা।’

বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক আন্দোলনকে সামনে নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি আমাদের সৃষ্টিশীলতা এবং প্রতিরোধের মাধ্যমে সমাজকে উন্নত করার একটি সুযোগ। আমরা চাই, সাংস্কৃতিক মুক্তি ও গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক, এবং মুক্তিযুদ্ধের রক্তঝরা ইতিহাস আমাদের পথপ্রদর্শক হোক।’ ‘আসুন, সকলে মিলে একটি মুক্ত এবং উদার সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি।’

‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’ প্রতিবাদ্যে অনুষ্ঠিত ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সঞ্চালনা করেন উদ্যাপন কমিটির সদস্যসচিব আহসান কবির। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংলাপের সভাপতি নজির আহমেদ ও অরিন্দমের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জোয়ার্দ্দার। আলোচনা সভা শেষে শুরু হয় গণসংগীত ও বাউল গানের আসর। জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পরা আসরে গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)