ঝিনাইদহে ৬ হাজার কৃষকের মাঝে বীজ সার বিতরণ

আপলোড তারিখঃ 2024-10-29 ইং
ঝিনাইদহে ৬ হাজার কৃষকের মাঝে বীজ সার বিতরণ ছবির ক্যাপশন:

প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহে বিনা মূল্যে ৫ হাজার ৯২০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী এ উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় ও উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে ২৫.০৭ মেট্রিক টন উন্নত জাতের বীজ ও ১২০.৫ মেট্রিক টন রাসায়নিক সার দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)