কেরুজ চিনিকল মিলস গেট আখচাষী কল্যাণ সংস্থার কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
কেরুজ চিনিকল মিলস গেট আখচাষী কল্যাণ সংস্থার কমিটি গঠন ছবির ক্যাপশন:

কেরুজ চিনিকল মিলস গেট আখচাষী কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সের হলরুমে কেরুজ চিনিকলের মিলস গেট আখচাষী কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়।
কেরুজ চিনিকল মিলস গেট আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। কেরুজ চিনিকল মিলস গেট আখচাষী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামানের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুইয়া, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার, মাহাবুবুল হাসান খোকন, লুৎফর রহমান, শরীফ উদ্দিন, দর্শনা পৌর জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিক নেতা হাবিবুর রহমান হবি প্রমুখ। সভার শুরুতেই আখচাষী কল্যাণ সংস্থার পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) নজরুল ইসলাম বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন।
সভা শেষে শরীফ উদ্দীনকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, ওহিদুজজামান ও শফিউল আলম তোতাকে সহসভাপতি, মোমিনল ইসলাম ও জাহান আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জালাল উদ্দীন লিটনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)