আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে আকাশ (২১) নামের এক যুবকের তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পৌর শহরের হাউসপুর এলাকায় গাঁজা সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। ঘটনার বিষয়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আকাশ উপজেলার বাড়াদী ইউনিয়নের গোপালনগর গ্রামের হারুনের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এবং আটককৃতকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)