জীবননগরে গাছের চারা, সবজির বীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
জীবননগরে গাছের চারা, সবজির বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামে বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগানের জন্য ১০ পরিবারের মধ্যে ফল গাছের চারা, বিভিন্ন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসব বিতরণ করেন উপ—সহকারী কৃষি অফিসার আমানুর রহমান।
তিনি জানান, বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগানের তৈরির জন্য ১০ পরিবারকে দুটি আম, দুটি পেয়ারা, দুটি মাল্টা, দুটি কদবেল ও দুটি করে লেবুর চারা দেওয়া হয়েছে। এছাড়া ১৯ প্রকার বিভিন্ন হাইব্রিড সবজির বীজ, ডিএপি, এমওপি, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই ১০ পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে। এবং তারা চাইলে অতিরিক্ত সবজি এবং ফল বাজারে বিক্রি করে আয় করতে পারবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)