গাংনীতে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
গাংনীতে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে লাল স্কসটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় এবং হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল হকের বাড়ির প্রধান ফটক থেকে এসব উদ্ধার করা হয়। জয়নাল হক চৌগাছা গ্রামের একজন বাসিন্দা। তিনি দীর্ঘদিন চৌগাছা বিশ্বাস পাড়ায় বসবাস করে আসছেন।
জয়নাল হক জানান, প্রতিদিনের ন্যায় সকালে দরজা খুলতেই সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ব্যাগের মধ্যে থেকে দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, দেড় মাস আগেও একই স্থানে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)