আন্দুলবাড়ীয়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
আন্দুলবাড়ীয়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি—বৈঠার বর্বরোচিত হামলায় শহীদদে স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আসর নামাজের পর আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই সভার আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর—রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির বক্তব্য দেন জেলা তারবিয়্যাত সম্পাদক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা উলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সেক্রেটারি আজিজুর রহমান, ইউনিয়ন তারবিয়াত সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, ইউনিয়ন উলাম বিভাগের পরিচালক মাওলানা শরিফুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মাফিজুল ইসলাম মাফি, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসিবুল ইসলাম শান্ত, বিপুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ডা. মোহা. রফিকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)