আলমডাঙ্গার ইউএনওর সাথে ডিপ্লোমা ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
আলমডাঙ্গার ইউএনওর সাথে ডিপ্লোমা ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের সাথে উপজেলা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাক্তারদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিডিএমএ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডা. শেখ ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিডিএমএ জেলা শাখার সভাপতি ডা. মনজুরুল ইসলাম বেলু, চুয়াডাঙ্গা জেলা শাখার বিডিএম পিপিএএর সভাপতি ডা. আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ডা. সোহানুর রহমান। জেলা কমিটির দপ্তর সম্পাদক ডাক্তার সুফল কুমার সেনের উপস্থাপনার বক্তব্য দেন ডা. মহসিন আরা মায়া, সেলিম রেজা, নাজমুল হক, শাহরিয়ার আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)