দামুড়হুদায় জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তার অভিযান

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
দামুড়হুদায় জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তার অভিযান ছবির ক্যাপশন:

দামুড়হুদায় জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজার ও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজার ও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডিম, পেঁয়াজ, মাছ-মাংশ, সবজি ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

``

সজল আহম্মেদ জানান, অভিযানে ডুগডুগি বাজারে মেসার্স রাজিব স্টোর নামক প্রতিষ্ঠানে ডিমের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রাজিব হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেসার্স শামিম ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের মালিক মো. শামিম হোসেনকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়, সারের মূল্য-তালিকা না থাকা, দাম বেশি নেয়া ও ভাউচার প্রদান না করার অপরাধে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং অপর মেসার্স কৌশিক স্টোরের মালিক শ্রী সুদেব হালদারকে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)