দর্শনায় ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
দর্শনায় ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ হাফিজ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল রোবববার সকাল ৬টার দিকে আকন্দবাড়িয়া বন্ধুতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফিজ দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। জানা গেছে, গতকাল সকাল ৬টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে আকন্দবাড়িয়া বন্ধুতলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪০ বোতল ফেনসিডিলসহ আকন্দবাড়িয়া মাঝপাড়ার হাফিজকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই শামসুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)