ঝিনাইদহে আওয়ামী লীগের ২৮ নেতা-কর্মী কারাগারে

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
ঝিনাইদহে আওয়ামী লীগের ২৮ নেতা-কর্মী কারাগারে ছবির ক্যাপশন:

নাশকতা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় ঝিনাইদহের কালীগঞ্জের ২৮ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক সঞ্জয় পাল এই আদেশ দেন। কালীগঞ্জ আদালতের জিআরও শ্যামল কুমার জানান, কালীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গতকাল আওয়ামী লীগের এই ২৮ জন নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৪ আগস্ট একেএম খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে কালীগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন।
পুলিশ জানায়, আদালতে আত্মসমর্পণকৃত বেশিরভাগ আসামির বিরুদ্ধে পূর্বাশা কাউন্টার ভাঙচুর, বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও শিবির নেতাদের বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)