ঝিনাইদহে ১০৩ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
ঝিনাইদহে ১০৩ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহে ১০৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মন্ডল ও একই গ্রামের ফরজ মন্ডলের ছেলে মহিবুল ইসলাম। র‌্যাব জানায়, শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চারমাইল এলাকার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মাদক কেনাবেচার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী জড়ো হলে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১০৩ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। গতকাল রোববার জব্দকৃত আলামত ও আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)