কুড়ুলগাছিতে ঝড়ে ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
কুড়ুলগাছিতে ঝড়ে ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাঠে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঝড়ে বিআর-১১ ধানখেতের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। ঝড়ে আধাপাকা ও থোড় ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, সম্প্রতি অতিবৃষ্টিতে অনেক নীচু জমির ধান ডুবে গেছে। তবে উঁচু জমিতে ধান ভালো হলেও গত শুক্রবার বিকেল থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। ধানের শিষে যে দানা রয়েছে, তা এখনো শক্ত হয়নি, এতে অনেক ধান চিটা হয়ে যাবে। এতে যা ফলন হওয়ার কথা ছিল তাও কমে যাবে। কুড়ুলগাছি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাস্টার বলেন, বৃষ্টি ও ঝড়ের কারণে ইতোমধ্যে চরম ক্ষতি হয়ে গেছে। এক একর জমিতে আগে প্রায় ৬০ থেকে ৬৫ মণ ধান পাওয়া যেত। তবে এখন সেখানে ৩০ থেকে ৩৫ মন ধানের বেশি পাওয়া সম্ভব নয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)