চুয়াডাঙ্গার কলাগাছি গ্রামে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
চুয়াডাঙ্গার কলাগাছি গ্রামে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি খাল থেকে আব্দুল্লাহ্ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের কলাগাছি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সমবয়সীদের সঙ্গে খালে শাপলা তুলতে যায় আব্দুল্লাহ। সে কলাগাছি গ্রামের স্কুলপাড়ার আমীন আলীর ছেলে ও কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রতিবেশী হযরত আলী জানান, গতকাল দুপুরের পাড়ার ছেলে-মেয়েদের সঙ্গে কলাগাছি খালে শাপলা তুলতে যায় আব্দুল্লাহ। এসময় খালের গভীর পানিতে চলে গেলে বাকি সবাই ডাঙায় উঠে আসতে পারলেও আব্দুল্লাহ হঠাৎ ডুবে যায়। এসময় তার বন্ধুরা চিৎকার করলেও মাঠে কেউ না থাকায় তাকে উদ্ধার করতে পারেনি। তারা তাৎক্ষণিক গ্রামে ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত খালপাড়ে উপস্থিত হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যায়নি। পরে সবাই মিলে পানিতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ পাওয়া যায়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়।
এদিকে, গতকাল এশার নামাজের পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে শিশু আব্দুল্লাহর লাশের দাফনকার্য সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)