চুয়াডাঙ্গার সাবেক ফুটবলার রবিন ও আবিরের মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-10-28 ইং
চুয়াডাঙ্গার সাবেক ফুটবলার রবিন ও আবিরের মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার সাবেক ফুটবলার রবিন ও আবির জোয়ার্দ্দারের মা, মৃত আমিনুল ইসলাম জোয়ার্দ্দারের স্ত্রী শামিমা ইসলাম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার সকাল ১০টার দিকে ঢাকার উত্তর বাড্ডায় তার ছোট ছেলে আবিরের বাড়িতে অবস্থাকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, গতকালই মরহুমার লাশ তার নিজ বাড়ি রেলপাড়ার নেয়া হয়। পরে রাত ৯টায় চুয়াডাঙ্গার জান্নাতুল বাকি মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজার পর একই কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)