ভাংবাড়ীয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-10-26 ইং
ভাংবাড়ীয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ফুটবল একাডেমির আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র—জনতার আন্দোলনে শহিদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় ভাংবাড়ীয়া ফুটবল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাডেমির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহসভাপতি শাহাবুদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মিলন, স্কুল বিষয়ক সম্পাদক শান্ত, সদস্য শাহরুখ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম, বিএনপি নেতা দেলোয়ার জাহান, ছানোয়ার ব্যাপারী, মতিয়ার রহমান প্রমুখ।
১৬ দলের এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় চিৎলা জাগরণী ক্লাব, গাংনী (মেহেরপুর) এবং সানরাইজ ফুটবল একাডেমি, ওসমানপুর (আলমডাঙ্গা)। চিৎলা জাগরণী ক্লাব ১—০ গোলে জয়লাভ করে। সার্বিক পরিচালনায় ছিলেন সালাউদ্দীন রিপন ও ডাবলু প্রামাণিক। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাহিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)