কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি

আপলোড তারিখঃ 2024-10-26 ইং
কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে অল্প বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি হাঁটু পর্যন্ত হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়তে হয় স্কুলে যাওয়া শিশুসহ পথচারীদের। সেখানে কখনো মোটরসাইকেল আরোহী উল্টে যায়, আবার কখনো যাত্রীসহ পানিতে পড়ে যানবাহন। জনদুর্ভোগ নিরসনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, কানাইডাঙ্গা দক্ষিণপাড়ার রাস্তার মাঝখানে কাদাযুক্ত বৃষ্টির পানি জমে আছে। সড়কের দুই পাশে বসতবাড়ি। কাদাযুক্ত বৃষ্টির পানি দিয়ে লোকজন চলাচল করছে। এলাকাবাসীর ভাষ্য, সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতার অন্যতম কারণ।
কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান আলী বলেন, প্রায় ১০০ ঘর মানুষ এখানে বসবাস করে। তাদের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয়। সেই সাথে স্কুলে যাওয়া কোমলমতি শিশুদের যাওয়াটা কষ্ট দায়ক হয়ে উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী সামসুল হক বলেন, সামান্য বৃষ্টি হলেই পানি জমে ডোবায় পরিণত হয়। এই জায়গাটি গর্ত থাকার কারণে সেই পানি আর কোনদিকে সরে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি জমে কাদাযুক্ত হয়ে যায়।
হাফিজুর রহমান নামের অপর এক ব্যক্তি বলেন, একটু বৃষ্টি হলেই এ জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। এক দিনের মধ্যে পানি আর কাদায় একাকার হয়ে যায়। ফলে ভোগান্তি পোহাতে হয় জনগণের। অল্প জায়গায় মাটি ভরাট অথবা পাকাকরণ করে পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দিলেই আর এমন হতো না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)