জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-10-26 ইং
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:


জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুনবী মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নুরুনবী গোয়ালপাড়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গোয়াল ঘরের পিছনে টিউবওয়েলে গোসল করছিলেন নুরুনবী মোল্লা। এসময় বৈদ্যুতির মোটরের তার টিউবওয়েলে বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)