ছবির ক্যাপশন:
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনা মূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় সাতশত শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পৌরসভার টিকা দানকারী পরিদর্শক বিল্লাল হোসেন, ঠিকাদানকারী মর্জিনা খাতুন ঠিকাদানকারী লিমন হোসেন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক হাসিনুর রহমান, সহকারী শিক্ষক সমীর কুমার, সহকারী শিক্ষক পারুলা আক্তার প্রমুখ।
