ডাউকি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-10-24 ইং
ডাউকি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গার জেস টাওয়ারে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ডাউকি ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. সজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মামুন রেজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কাজের জন্য অনুকূল পরিবেশ পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে পরিশ্রম করে আগামী শুক্রবারের সম্মেলন সফল করতে হবে। এর মাধ্যমে আমাদের কর্মসূচি আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ।’
প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রভাষক মো. শফিউল আলম বকুল। এছাড়া উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও উপজেলা প্রচার বিভাগের সেক্রেটারি মো. আমান উদ্দিন।
ডাউকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি আলহাজ্ব মো. মেহেদী হাসান, সাংগঠনিক সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, তারবিয়্যাত সেক্রেটারি মো. আলাউদ্দিন, সমাজকল্যাণ সেক্রেটারি মো. আনিসুর রহমান মেম্বার, শ্রমিক কল্যাণ সভাপতি মো. সাইদুল ইসলাম, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বদর উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শরিফুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)