মেহেরপুরে রোভার দিবসে দোয়া ও কবর জিয়ারত

আপলোড তারিখঃ 2024-10-24 ইং
মেহেরপুরে রোভার দিবসে দোয়া ও কবর জিয়ারত ছবির ক্যাপশন:

নিহত পাঁচজন রোভার সদস্যের কবর জিয়ারত এবং শহীদ রোভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মেহেরপুরে রোভার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলার রোভারদের উদ্যোগে নিহত ৫ রোভার সদস্যের কবর জিয়ারত করা হয়। পাশাপাশি মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে শহীদ রোভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুক আহমেদের নেতৃত্বে রোভার সদস্যরা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় বক্তব্য দেন জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুক আহমেদ, সহসভাপতি নুরুল আহমেদ, নিহত রোভার সদস্য মনিরুলের পিতা শহিদুল ইসলাম, মাসুমের দুলাভাই মিরাজুল হক লিটন, এবং সড়ক দুর্ঘটনায় আহত ফারুক হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২২ অক্টোবর মেহেরপুর জেলা রোভারের ৫ সদস্য সপ্তম এশিয়া প্যাসিফিক ও নবম রোভার মুটে অংশগ্রহণের জন্য সিলেটের লাক্কাতুরা চা বাগানে যাচ্ছিলেন। ২৩ অক্টোবর ভোরে ঢাকার ধামরাইয়ের কাছে তাদের বহনকারী বাসটি সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এতে রোভার সদস্য জাভেদ ওসমান, মাহফুজ, মনিরুল, আমিনুল ও মাসুম নিহত হন। সেই থেকে প্রতিবছর এই দিনটি রোভার দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)