গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেলা-জরিমানা

আপলোড তারিখঃ 2024-10-24 ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেলা-জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে রাকিবুল ইসলাম (২৮) নামের এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালের দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ জেল-জরিমানা করেন। মাদকসেবী রাকিবুল ইসলাম জোড়পুকুরিয়া গ্রামের মৃত কাওসার আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিজ এলাকায় মাদকসেবন করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রাকিবুল ইসলামকে আটক করে। এসময় তার কাছ থেকে মাদকসেবনের সরঞ্জামাদি ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)