মোহাম্মদ শাহ্জাহানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া আজ

আপলোড তারিখঃ 2024-10-24 ইং
মোহাম্মদ শাহ্জাহানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া আজ ছবির ক্যাপশন:

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় বীর মোহাম্মদ শাহ্জাহানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মোহাম্মদ শাহ্জাহান স্মৃতি সংসদ। মোহাম্মদ শাহ্জাহান ছিলেন ভাষা সৈনিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা এবং জাতীয় শ্রমিক লীগ ও জাতীয় শ্রমিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ সংসদ সদস্যও ছিলেন তিনি। চুয়াডাঙ্গার এই কৃতী সন্তানকে স্মরণ করতে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ শাহ্জাহান স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মাবুদ জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহ্জাহান স্মৃতি সংসদের সম্পাদক অধ্যাপক শেখ সেলিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)