মেহেরপুরে হলুদের মধ্যে মিলল চক পাউডার

আপলোড তারিখঃ 2024-10-23 ইং
মেহেরপুরে হলুদের মধ্যে মিলল চক পাউডার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে বাজারজাতকৃত হলুদের মধ্যে পাওয়া গেল চক পাউডার। তাই জনস্বাস্থ্যের জন্য ক্ষতির ২৫ কেজি হলুদ ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগারে এই ভেজাল হলুদের সন্ধান মেলে।
মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ উদ্দীন ও স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে গাংনী বাজার থেকে মাছ, তেল, হলুদসহ খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করেন। যা পরীক্ষা করে হলুদের মধ্যে চক পাউডারের গুড়া এবং ফুটপাতের ফাস্ট ফুডের তেলের মধ্যে মেলে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রার পোড়া তেল। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান দল তেল ও হলুদ জব্দ করে তা জনস্মুখে ধ্বংস করেন। নিরাপদ খাদ্য বিক্রি নিশ্চিত করার অঙ্গীকার করায় এসব ব্যবসায়ীদের প্রাথমিক সতর্ক করে তেল ও হলুদ জব্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)