জীবননগর সাংবাদিক সমিতির শপথ গ্রহণ

আপলোড তারিখঃ 2024-10-23 ইং
জীবননগর সাংবাদিক সমিতির শপথ গ্রহণ ছবির ক্যাপশন:

জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় জীবননগর সাংবাদিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা সামসুল আলমের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল।
এতে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস এবং উথলী প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি আতিয়ার রহমান, সহসভাপতি চাষী রমজান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, দপ্তর সম্পাদক অসিম সাঈদ, অর্থ সম্পাদক বশির উদ্দিন বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, কার্যনির্বাহী সদস্য নুর আলম, আহম্মেদ সগীর, মতিয়ার রহমান, মামুন হোসেন এবং শেখ শহিদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, এ আর ডাবলু, মনিরুজ্জামান রিপন, অর্পণ রকি, তুহিন, ওমর আলী, সম্রাট প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)