গাংনীতে কাফন ও বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপলোড তারিখঃ 2024-10-23 ইং
গাংনীতে কাফন ও বোমা সদৃশ বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে কাফনের কাপড়, দুটি বোমা সদৃশ বস্তু, এক প্যাকেট আগরবাতি, একটি সাবান এবং একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে এমন ধারণা করছেন গৃহকর্তা ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমান ছেলে সুমন আলীর (৩২) বাড়ির রান্না ঘরের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এগুলাে উদ্ধার করেন।
শ্রমিক লীগ নেতা সুমন আলী জানান, ‘প্রতিরাতের ন্যায় সোমবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার ভোরে আমার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে রান্নাঘরের সামনে দুটি বোমার মতো বস্তু, কাফনের কাপড়, একটি সাবান, আগরবাতি ও আমাকে হুমকি দিয়ে লেখা একটি চিরকুট দেখতে পাই। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিই। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। আমার সাথে কারোর তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা এমনটি করলো, বুঝতে পারছি না।’
এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক জানান, বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তু দুটি বোমা কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে। আর কে বা কারা এগুলো রেখে গেছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)