দর্শনা অফিস: চুয়াডাঙ্গার জীবননগর উথলী ইউনিয়নের উথলী রেল ক্রসিংয়ে প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষে গুরুতর আহত চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ধন্দুর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন হান্নান মেম্বরের গ্যারেজ নামক স্থানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের নেতা দর্শনা মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন (ড্রাইভারের) আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, বিএনপি নেতা মালেক মন্ডল, হান্নান মেম্বর, দর্শনা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, জালাল উদ্দিন লিটন, জাহান আলী, সরোয়ার, মন্টু, ডাবলু, বদিয়ার রহমান, হাফিজ, জেলা ছাত্রদলের সদস্য নাসির উদ্দিন হাসু, বকুল শাহ, আকাশ, বিদ্যুৎ প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবুজার গিফারী।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাত পৌনে ১১ টার দিকে সহধর্মিনী পারভীন সুলতানাকে সাথে নিয়ে গ্রামের বাড়ি উথলী থেকে জীবননগরের বাড়িতে ফেরার পথে উথলী রেলক্রসিং নামক স্থানে প্রাইভেটকার ও ট্রেনের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালের দ্বিতীয় তলার ৩নং কক্ষে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
