রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মেহেরপুরে মশাল মিছিল

আপলোড তারিখঃ 2024-10-21 ইং
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মেহেরপুরে মশাল মিছিল ছবির ক্যাপশন:

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় মেহেরপুর শহীদ ডক্টর শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, দ্রুত সম্ভব রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে এবং তাকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ওপর যারা হামলা করেছে, আমরা তাদের দ্রুত বিচার চাই। অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছি আমরা। আমার ভাইদের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করা।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ, আশিক রাব্বি, তামিম ইসলাম, নাসিম রানা বাঁধন, সাইদ আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)