মেহেরপুরে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-10-21 ইং
মেহেরপুরে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল সোমবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর দায়ের করা মামলায় গত রোববার দিবাগত রাতে শহরের দীঘির পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খলিলুর রহমান মেহেরপুর শহরের দীঘিরপাড়া এলাকার মৃত খেজমত আলীর ছেলে।
মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে মেহেরপুর সদর থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের দীঘিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)