জীবননগরে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সভা

আপলোড তারিখঃ 2024-10-21 ইং
জীবননগরে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সভা ছবির ক্যাপশন:

জীবননগরে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাজী টাওয়ারের হলরুমে এই সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
প্রধান আলোচক ছিলেন সিনজেনটার কর্পোরেট সিকিউরিটি ম্যানেজার মেজর (অ.) মো. জামাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। সভা সঞ্চালনা করেন জীবননগর উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মো. উদয় রহমান।
সভায় বক্তারা বলেন, নকল ও ভেজাল কৃষি উপকরণে বেশিরভাগ ক্ষেত্রে চমকপ্রদ নাম ব্যবহার করা হয়। বিভিন্ন অফার দেওয়া হয়। লেবেলে লেখা মূল্য ও বিক্রয় মূল্যের অনেক পার্থক্য থাকে। এক কোম্পানির একটাই প্রোডাক্ট বাজারে থাকে। সস্তায় কৃষি পণ্য খুঁজবেন না, বাকি কিনবেন না।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তারা বলেন, আপনাদের অবশ্যই আইন সম্পর্কে জানতে হবে৷ নকল ও ভেজাল পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। নকল ও ভেজাল কৃষি উপকরণ মনে হলে কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করাবেন। তারা আরও বলেন, ভেজাল ও নকল কৃষি উপকরণে সবচেয়ে বেশি ক্ষতি করে মাটির। এতে মাটির গুণগতমান কমে যায়৷ ফসলের উৎপাদন কমে যায়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে। মাছ, পশু—পাখিসহ পরিবেশের ক্ষতি হয়। শুধু আইন সংস্কার বা কৃষি ও ব্যবসায়ীদের সচেতনতা করে এর প্রতিকার সম্ভব নয়। সবাই একসঙ্গে সচেতন হলেই এর প্রতিকার সম্ভব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)