কুমারী ইউনয়ন জামায়াতের সাধারণ সভা

আপলোড তারিখঃ 2024-10-21 ইং
কুমারী ইউনয়ন জামায়াতের সাধারণ সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আসরের নামাজের পর কুমারী জামে মসজিদে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাসুম বিল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে একটি সুখী ও সম্মৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে আল্লাহ তায়ালার শ্বাশত বিধানের দিকে ফিরে আসতে হবে। এই ইসলামের সুমহান আদর্শ প্রত্যেক ব্যক্তির দ্বারে দ্বারে পেঁৗছে দিতে হবে। এ জন্য দাওয়াতি কাজ করতে হবে ইন্শাল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন জামায়াতের আমির মো. শফিউজ্জামান মিঠু, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, মাওলানা আবুবকর সিদ্দিক, কুমারী ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন কুমারী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)