মেহেরপুরের তহবাজার কমিটির নেতৃবৃন্দেও সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-10-21 ইং
মেহেরপুরের তহবাজার কমিটির নেতৃবৃন্দেও সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুরের তহবাজারে ভ্রাম্যমাণ আদালতের ঘনঘন জরিমানার অভিযোগ তুলে বাজার কমিটি ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুরের তহবাজারে এই সংবাদ সম্মেলন করেন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিসহ বাজার কমিটির নেতৃবৃন্দ।
হাফিজুর রহমান বলেন, এখনো পুরোনো সিন্ডিকেটগুলো তাদের খেয়ালখুশি মতো কৃষিকাজে ব্যবহৃত সার-কীটনাশকসহ কৃষি সামগ্রী ইচ্ছামতো চড়া মূল্যে বিক্রি করছে। সেদিকে তদারকি না করে শুধু ঘনঘন তহবাজার মনিটরিং করছে।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আহসান হাবীব, তারিফ খান, সেলিম রেজা, মো. আফতাব, সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সম্পাদক রনি শেখ, দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান বাপ্পি, প্রচার সম্পাদক সাঈদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)